ফুচকাওয়ালা: হ্যাঁ, স্যার! আপনাদের আশীর্বাদ...
ক্রেতা: তার মানে পচা আলু, তেঁতুল- এসব খাওয়াও কাস্টমারদের?
.png)
ফুচকাওয়ালা: না, স্যার! এমন কাজ করি না!
ক্রেতা: ভালো! তা বাথরুম করে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নাও? মানে যখন ফুচকা-চটপটি বানাও, তখন?
ফুচকাওয়ালা: না স্যার! সময় পাই না। মেলা ভিড় থাকে তো...
ক্রেতা: ওয়াক থু...
ফুচকাওয়ালা: তবে স্যার! টয়লেটে যাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিই। কারণ সব সময় ঝাল লঙ্কা নিয়ে কাজ করি তো।