ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

একাকিত্ব ঘুচাবে তরুণী, সময় কাটাতে পারবেন আপনিও

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১২ জুন ২০২৩
একাকিত্ব ঘুচাবে তরুণী, সময় কাটাতে পারবেন আপনিও
ফাইল ছবি

নগর জীবন মানেই ব্যস্ততা। চারপাশে সবাই ছুটছে। স্থির হয়ে দুমিনিট কথা শোনারও যেন নিয়ম নেই এখানে। চারপাশে অনেক লোকজন, ফেসবুকে অসংখ্য বন্ধু—তারপরও আপনার কথা শোনার মতো কেউ নেই, পাশে বসে থাকার মতো কেই নেই। এমনকি আপনার সঙ্গে ঘুরতে যাওয়া মানুষের বড়ই অভাব, নিরিবিলিতে কারো সঙ্গে সময় কাটানোর কেউ নেই—এমন সমস্যায় অনেকেই ভোগেন।

চীনের বেইজিং প্রদেশের এক তরুণী এমন পেশা বেছে নিয়েছেন, যা লোকের একাকিত্ব ঘুচাবে। ২৬ বছর বয়সি পেগ্গি অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সময় কাটান। বদলে তিনি টাকাও নেন। এটাই তার পেশা। তরুণী মূলত টাকার বদলে অপরিচিত ব্যক্তিদের একাকিত্ব দূর করেন। একা হলে লোকেরা যে সব কাজ করতে পারেন না, পেগ্গি তাদের সেই সব কাজে সঙ্গ দেন।

মে মাসে তিনজন পেগ্গির সঙ্গে যোগাযোগ করেন। তাদের কেউ পর্বতারোহণের জন্য সঙ্গীর খোঁজ করছিলেন, কেউ আবার শপিং মলে গিয়ে বিভিন্ন ধরনের গেমস খেলার জন্য সঙ্গীর খোঁজে ছিলেন। এক সাক্ষাৎকারে পেগ্গি বলেন, ‘আমার গ্রাহকরা বড় একা। ওদের কাজে আসতে পেরে আমি খুশি।’

Advertisement

তিনি বলেন, তারা অন্য কাউকে নিজের মনের কথা খুলে বলতে না পারলেও আমার ক্ষেত্রে সেই সমস্যা হয় না। আমি চাকরি করতাম, তবে সেই কাজে আমার মন বসত না। এই কাজ করে আমি খুশি। আমি অনলাইনেও লোকেদের সঙ্গে সময় কাটাই, তবে নির্দিষ্ট অর্থের বিনিময়ে।

পেগ্গির সঙ্গে সময় কাটাতে চাইলে সামাজিক মাধ্যমেই যোগাযোগ করতে হবে। অনলাইনেই পেগ্গি সাহায্যের হাত বাড়িয়ে দেন। পেগ্গির এই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অনেকেই বলেছেন, ‘পেগ্গি ভালো কাজ করছেন। অপরকে ভাল রেখে নিজে যদি রোজগার করেন, তাতে ভুল কিছুই নেই।’ তবে অনেকেই আবার বলেছেন, ‘এতই অপরের ভালো করার ইচ্ছে থাকলে পেগ্গির সমাজসেবা করা উচিত ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!