গত বুধবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের লা পোর্ট কাউন্টি কারাগারে এ ঘটনা ঘটেছে। তবে কী উদ্দেশ্যে তিনি এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কাঁচিটি আবিষ্কৃত হওয়ার কিছু সময় পরে কোনো অঘটন ছাড়াই তার শরীর থেকে কাঁচিটি অপসারণ করা হয়েছে। এই কাঁচিটি উদ্ধারের পুরো কৃতিত্ব কারাগারের সহকারী কমান্ডার লেফটেন্যান্ট জেফ হল্টের।
.png)
জেফ হল্ট জানান, রুটিন তল্লাশির সময় ওই ব্যক্তির শরীরের বিশেষ জায়গায় কোনো বস্তু রয়েছে বলে সন্দেহ হয়। কিন্তু তিনি দেহ তল্লাশি করতে অসহযোগিতা করেন। পরে অবশ্য একান্ত অনিচ্ছায় ইলেকট্রনিক বডি স্ক্যান করতে রাজি হন তিনি। তখন তার মলদ্বারে কাঁচিটি আবিষ্কৃত হয়।
ব্যক্তিটি কারাগারের ভেতর কোনো বিপজ্জনক ঘটনা ঘটাতে পারতেন। কিন্তু লেফটেন্যান্ট হল্ট প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে অঘটন প্রতিহত করা গেছে। এ জন্য তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।
লা পোর্ট কাউন্টি কারাগারের কর্মকর্তারা বলেন, ২০১৭ সালে প্রথমবারের মতো কারাগারে ফুল-বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়। এরপর থেকে এ স্ক্যানারের মাধ্যমে অপরাধীদের শরীরের বিভিন্ন গোপন জায়গা থেকে ট্যাটু করার সরঞ্জাম, ওষুধ ও প্যারাফারনালিয়াসহ আরও অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।