ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

হাঁটুর বয়সি তরুণীর গলায় মালা দিয়ে রোষের মুখে বৃদ্ধ

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ১ মার্চ ২০২৩
হাঁটুর বয়সি তরুণীর গলায় মালা দিয়ে রোষের মুখে বৃদ্ধ
ছবি: অন্তর্জাল

ভালোবাসা অবুঝ। সে মানে না স্থান-কাল-পাত্র বা জাতি-ধর্ম-বর্ণ কিংবা বয়সের বেড়াজাল। ভালোবাসার কাছে অসম বয়স, ভিন্ন ধর্ম এসবের কোন স্থান নেই। সমাজের বিরুদ্ধে গিয়েও যে বিয়ে পর্যন্ত গড়িয়েছে, এমন নজির রয়েছে সর্বত্র। নীতিপুলিশদের নজর গিয়ে পড়েছে তেমনই এক নবদম্পতির উপর। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাসিমুখে দাদুর বয়সি এক বৃদ্ধকে পরিয়ে দিচ্ছেন বরমালা। উল্টো দিক থেকে ঐ বৃদ্ধও সম্পন্ন করলেন মালাবদল। যদিও ভিডিওটিতে কোনো শব্দ ছিল না, তাই কারো কথাই শোনা যায়নি। তবু এই বিয়ে যে কারো অমতে হয়নি, তা বেশ স্পষ্ট। কিন্তু ঘটনাটি কোথায় ঘটেছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই এমন অসম বয়সের দম্পতির ছবি দেখে এক জন লিখেছেন, ‘অর্থের জোর, না ক্ষমতার!’
দ্বিতীয় জনের বক্তব্য, ‘আমাকে কেউ একটু বিষ দাও। আর কত কী যে দেখতে হবে।’

Advertisement

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!