ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

হবু মিনি বউয়ের জন্য চাই হীরার আংটি

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১১:০৮, ৪ নভেম্বর ২০২১
হবু মিনি বউয়ের জন্য চাই হীরার আংটি
হবু মিনি বউয়ের জন্য হীরার আংটি কিনতে সোজা সোনার দোকানে বিড়াল। ছবি সংগৃহীত

আজব কাহিনী, বিড়ালেরও নাকি চাই হীরার আংটি। বিড়াল বাবাজি তার হবু বউয়ের জন্য চায় হীরার আংটি। আর সেই আংটি পেতে সে একেবারে সোজা হানা দিল সোনার দোকানে। এই ক্রেতাকে দেখে তো সবার মাথায় হাত। বলে কি বিড়াল, ওর নাকি চাই হীরার আংটি। 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যায়, এক মোটা সোটা বিড়াল হানা দেয় সোনার দোকানে। সেখানে গিয়ে সোজা টেবিলে উঠে পড়ে বিড়ালটি। অ্যাকাউন্টেড হিসেব করছেন খাতা খুলে। সোজা তার কাছে চলে যায় সেই বিড়ালটি। গিয়েই ম্যাও ম্যাও করে কী যা বলে তা কে জানে। দোকানদার তো কিছুই বোঝে না। বুঝছে না দেখে, এক চড় কষায় দোকানদারকে বিড়াল বাবাজি। কী কাণ্ড রে বাবা।

শেষে অনেক বুঝিয়ে খাবার দেখিয়ে তাকে নীচে নামানো হয়। তবে দোকান ছেড়ে সে যায় না। খাবার খেয়ে দোকানেই একটু ঘুমিয়ে নেয় সে। কারণ ঘুম ছাড়া যে বিড়ালের চলবে না। রিং না হলেও হবে। ঘুম ভাঙতেই ফের হানা দেয়। কাঁচের বক্সে হীরের রিং দেখে ডাকতে থাকে সে। তার চাই ঐ রিং। না দিলে সে যাবে না কোথাও। শেষে  একবার রিংয়ের বক্সের সামনেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলেই ফের রিং চাওয়া শুরু হয়ে যায় বিড়াল বাবাজির।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে ক্যাটসটাগ্রাম নামের একটি পেজ। সেখানে এই পেজ থেকেই লেখা হয়। হবু বউয়ের জন্য হীরের আংটি চাই বিড়াল বাবাজির। তার পরে এও বলা হয়, এই বিড়ালকে সাপোর্ট করতে হলে ভিডিওটি লাইক করুন।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by catstagram39 (@catstagram39)

 

 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!