ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

নারীর অদ্ভুত শখ, চুলে সাপ জড়িয়ে ঘুরে বেড়ান বাজারে

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ৩০ আগস্ট ২০২১
নারীর অদ্ভুত শখ, চুলে সাপ জড়িয়ে ঘুরে বেড়ান বাজারে
চুলে সাপ জড়িয়ে ঘুরে বেড়ান বাজারে। ছবি সংগৃহীত

সাধারণত আমরা সাপ দেখলেই আঁতকে উঠি। শুধু তাই নয়, সাপের নাম শুনলেও ভয় লাগে। এই বন্য জন্তুর থেকে সবাই ভয় পায়। তবুও এমন কিছু মানুষ আছেন যারা সব রকম সর্তকতা অবলম্বন করে বাড়িতে সাপ পোষেন। এটাকেও এক প্রকার শখ বলা যায়। 

তবে সাপকে মাথায় নিয়ে ঘোরা, এই ধরনের শখের কথা হয়তো আপনি এর আগে শোনেননি। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এমনই এক ভিডিও যেখানে আপনি দেখতে পাবেন একজন নারী তার চুলে সাপ জড়িয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।

স্নেক ম্যানিয়া নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একজন নারী তার চুলে একটি সাপকে জড়িয়েছে এবং সেই অবস্থায় সুপারমার্কেটে ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগে ভিডিওটি শেয়ার করা হয়েছিল ইনস্টাগ্রামে।

এরই মধ্যে হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিওটি। সংখ্যাটা যে আরো বাড়ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে কমেন্টও। ইনস্টাগ্রামে এই ভিডিও দেখে অসংখ্য কমেন্ট করেছেন ইউজাররা। অনেকে প্রশংসা করেছে, আবার অনেকে মজাও উড়িয়ে কমেন্ট বক্সে।

স্নেক ম্যানিয়া নামক এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ভিডিওটি রকি ব্লু নামক একজন ব্যক্তি তুলেছেন। তবে ভিডিওটিতে থাকা নারীর সম্পর্কে জানা যায়নি। নারীর নাম জানা না গেলেও তার শখ সম্পর্কে এতক্ষণে সবাই জেনে গেছেন। অনেকেই তার শখ থেকে এখন ধারণা করতে পারবেন যে শখ আজব ধরনেরও হয়। তবে শখ যেমনই হোক না কেন তার জন্য ঝুঁকি নেয়া উচিত নয়। 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!