দ্য ইকোনোমিক টাইমসের খবরে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এক বছরে জেনারেটিভ এআই ব্যবহার করে প্রায় ১.৮ কোটি ডিপফেক ছবি তৈরি করেছে। এই ওয়েবসাইটগুলোর ব্যবহারকারী সংখ্যা সেখানে প্রায় ৫.৯৭ কোটি। এরপরেই ভারতের অবস্থান, যেখানে প্রায় ২.৪৫ কোটি ব্যবহারকারী এসব ওয়েবসাইট ব্যবহার করেন। দেশটিতে প্রায় প্রতিদিনই এই ধরনের অপরাধের খবর উঠে আসে।
তৃতীয় স্থানে রয়েছে জাপান (১.৮ কোটি), চতুর্থ স্থানে রাশিয়া (১.৭৫ কোটি), এবং পঞ্চম স্থানে জার্মানি (১.৬৮ কোটি)। সূত্রের দাবি, প্রায় ৮০% ব্যবহারকারী স্মার্টফোন দিয়ে এসব সাইটে প্রবেশ করেন। ছবি আপলোড করার পর, সেই ছবিগুলো যৌনতামূলক বা কুরুচিকর রূপ দিয়ে ভাইরাল করা হয়।
.png)
চলতি বছরে রিপোর্ট অনুযায়ী, ডিপফেক তৈরি করা ৪১টি সাইটের মধ্যে অর্ধেকের বেশি নতুনভাবে চালু হয়েছে। এ কারণে সাইবার বিশেষজ্ঞরা ক্রমাগত পদক্ষেপ নিচ্ছেন এবং সবাইকে সতর্ক করছেন।
যত সময় এগোচ্ছে উন্নত হচ্ছে প্রযুক্তির দুনিয়ায়। এখন সর্বত্রই এআই- এর রমরমা। আর তার জেরে বাড়ছে বিপদের সম্ভাবনাও। তাই সতর্ক থাকা ছাড়া উপায় নেই। সামান্য অসতর্কতাও আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সাবধানে থাকুন। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।