ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ব্লুটুথের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২ নভেম্বর ২০২৪
ব্লুটুথের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যাবে
ব্লুটুথ প্রযুক্তি। ফাইল ছবি

এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ফাইল বা ছবি আদান-প্রদান করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করেন অনেকেই। কেউ কেউ হেডফোন যুক্ত করে গানও শোনেন। এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলেই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াই–ফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়।

ব্লুটুথের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ারের পদ্ধতি দেখে নেয়া যাক-

  • প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। এরপর কানেকশনস নির্বাচন করে পরের পৃষ্ঠায় মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং অপশনে ক্লিক করতে হবে।
  • এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশে থাকা টগলটি চালু করে অন্য যে ফোনে ইন্টারনেট শেয়ার করতে হবে, সেটির ব্লুটুথ অপশনে প্রবেশ করতে হবে।
  • এবার অ্যাভেইলেবল ডিভাইস অপশন থেকে হটস্পট চালু করা ফোনের নাম নির্বাচন করে পেয়ার করতে হবে।
  • পেয়ার হয়ে গেলে ডিভাইসের নাম ট্যাপ করুন। এবার পরের পৃষ্ঠায় থাকা ইন্টারনেট অ্যাকসেস টগলটি চালু করতে হবে।
Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!