ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ভিডিও বানিয়ে নয়, এবার দেখেই আয় করুন প্রচুর টাকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
ভিডিও বানিয়ে নয়, এবার দেখেই আয় করুন প্রচুর টাকা
ছবি: অন্তর্জাল

আজকাল ভিডিও, শর্টস, রিলস-এর রমরমায় সামাজিক মাধ্যম তুঙ্গে। আর তাই তো প্রায় অনেকেই অবসর সময়ে বসে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন ঘণ্টার পর ঘণ্টা। একের পর এক ভিডিও দেখতে দেখতে কখন যে পার করে ফেলেছেন দিন, তা বুঝতেই পারেন না!

কারণ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ভিডিও বানিয়েও অনেক টাকা আয় করা যায়। কিন্তু যেকোনো ভিডিও বানানোই অনেক সময় সাপেক্ষ। ফলে অবসর সময়টাকেও কাজে লাগান। ভিডিও বানিয়ে নয়, দেখে।

এবার ভিডিও বানিয়ে নয়, ভিডিও দেখেই আয় করতে পারবেন প্রচুর টাকা। এমনটাই জানা গিয়েছে যে, ভিউয়ারদের জন্য এই বিশেষ পরিষেবা আনতে চলেছে লাইকস্টেজ নামক একটি সংস্থা।

Advertisement

আর এই গোটা পদ্ধতিটির নাম ‘ভিউয়ার্স আর্নিং’। যাতে আপনাকে শুধু ভিডিও দেখতে হবে। আর আপনি কতক্ষণ ভিডিও দেখছেন, তার উপরই নির্ভর করবে টাকার পরিমাণ।

জানা গেছে, শুধু ভিডিও নয়। এই কমিউনিটিতে ঢুকে সিনেমা, খেলা, কমেডি যেকোনো বিভাগে ভিডিও দেখলেই মিলবে মোটা টাকা। তাহলে বুঝতেই পারছেন সিনেমা দেখেই আয় করতে পারবেন টাকা।

তবে মনে করা হচ্ছে ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যার্টফর্মকে চ্যালেঞ্জ করতেই এই পদক্ষেপ। এরই মধ্যে আমেরিকায় এর কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্য়ে ভারতে ট্রায়াল রান শুরু হবে বলেই জানিয়েছে কোম্পানি।

তবে আপনি চাইলে YouTube থেকেও টাকা আয় করতে পারবেন। এখন ইউটিউব থেকে একাধিক কনটেন্ট নির্মাতারা ভাল টাকা আয় করেন। ভারতে ক্যারি মিনাটি কিংবা আমেরিকার মিস্টার বিস্ট সবাই ইউটিউব থেকে প্রচুর টাকা আয় করেন।

তবে নতুন চ্যানেল হলে আপনার কাছে এটি একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন, তাহলে আপনাকে এখন কয়েক মাস অনেক পরিশ্রম করতে হবে। তারপরেই টাকা আয় করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!