ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আনলো হোন্ডা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ১৯ জানুয়ারি ২০২৪
নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আনলো হোন্ডা
হোন্ডা এনএক্স ৫০০ বাইক- ছবি: সংগৃহীত

নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আনলো জাপানের বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। এই বাইকের নাম হোন্ডা এনএক্স ৫০০।

গত বছর ট্রান্সল্যাপ এক্সএল ৭৫৯ লঞ্চ করে হোন্ডা। সেই মোটরসাইকেলকে অনুসরণ করে আসছে এনএক্স৫০০ মডেল।

সিবি ৫০০ এক্স ডিসকন্টিনিউ হওয়ার পর সেই শূন্যস্থান ভরাট করার পরিকল্পনা করছিল সংস্থাটি। এনএক্স ৫০০ সেই চাহিদা পূরণ করবে।

Advertisement

বাজারে দুটি অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক রয়েছে হোন্ডার- ট্রান্সল্যাপ ৭৫০, আফ্রিকা টুইন। এ তালিকায় তৃতীয় বাইক হিসেবে যোগ দিলো এনএক্স৫০০ মডেল। ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ এই মডেলটি। দুর্দান্ত ইঞ্জিনের সঙ্গে থাকছে শক্তিশালী ইঞ্জিন ক্যাপাসিটি।

হোন্ডা এনএক্স ৫০০
নতুন এই মোটরসাইকেলে রয়েছে লিকুইড কুলড ৪৭১ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৭ দশমিক ৫ হর্সপাওয়ার এবং ৪৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম, বাইকটির ওজন ১৯৬ কেজি। বাইকের সিটের উচ্চতা ৮৩০ মিলিমিটার।

ব্রেকিংয়ের ক্ষেত্রে থাকছে সামনে টুইন ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, বাইকে ফিচার্স হিসেবে মিলবে ৫ ইঞ্চি টিএফটি কনসোল। সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি। যা সিবি ৫০০ এক্স মডেলেও ছিল না। রাফ অ্যান্ড টাফ লুক নিয়ে এসেছে নতুন হোন্ডা এনএক্স ৫০০।

এই বাইক মিলবে দুটি রঙে। এগুলো হলো- রেড ও ব্ল্যাক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!