ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

দেশের বাজারে এলো ২৫০ সিসির মোটরসাইকেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ২৭ নভেম্বর ২০২৩
দেশের বাজারে এলো ২৫০ সিসির মোটরসাইকেল
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের নির্মাতা ও পরিবেশক উত্তরা মোটরস প্রথমবারের মতো এবার ২৫০ সিসির মোটরসাইকেল নিয়ে আসল দেশের বাজারে।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে পালসার এন২৫০ মোটরসাইকেলটি উন্মোচন করা হয়।

মোটরসাইকেলটি পাওয়া যাবে তিনটি ভিন্ন রঙে যার মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। ২৫০ সিসির অয়েল কুলড ইঞ্জিন সম্বলিত মোটরসাইকেলটিতে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস) ব্যবহার করা হয়েছে।

Advertisement

উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, পরিকল্পনা প্রধান নাঈমুর রহমান, বাজাজ অটো ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন ম্যানেজার সমীর মারদিকারসহ বিপুলসংখ্যক উৎসাহী।

এর আগে স্থানীয়ভাবে উৎপাদিত ১৬৫ এর চেয়ে উচ্চতর সিসির ইঞ্জিন সম্বলিত মোটরসাইকেল বিক্রির অনুমতি দেয় সরকার। এরপর গত অক্টোবর থেকে সড়কে ৩৭৫ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার। তবে সেক্ষেত্রেও মোটরসাইকেলগুলো দেশে উৎপাদিত হতে হবে বলে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!