ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

টিভিএস নিয়ে এলো ৩১০ সিসির নতুন বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ২৫ অক্টোবর ২০২৩
টিভিএস নিয়ে এলো ৩১০ সিসির নতুন বাইক
টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০- ফাইল ফটো

গ্রাহকদের চাহিদা মেটাতে একের পর এক দারুন বাইক নিয়ে হাজির হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস মোটরস। এবার ৩১০ সিসির একটি বাইক নিয়ে এলো প্রতিষ্ঠানটি, যার নাম টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০। স্পোর্টি ডিজাইনের কারণে বাইকটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আগেও ৩১০ সিসির বাইক বাজারে এনেছে টিভিএস। তবে নতুন অ্যাপাচি বাইকের ডিজাইন নজর কেড়েছে সবার। বাইকের ইঞ্জিনে সবচেয়ে বড় চমক ৩১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, যা সর্বোচ্চ ৩৫.০৮ হর্স পাওয়ার এবং ২৭.৮ এনএম টর্ক তৈরি করতে পারে। এর সঙ্গে দেওয়া হয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।

এই বাইকের টপ ভ্যারিয়েন্টে রয়েছে একাধিক ফিচার। যেমন- ডিজিটাল টিএফটি স্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, গোপ্রো কানেক্টিভিটি, কল/এসএমএস এলার্ট, ক্রুজ কন্ট্রোল, ভেন্টিলেটেড সিট, কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং এবং ডুয়াল ডিস্ক ব্রেক।

Advertisement

এছাড়া বাইকের স্ট্রিট ফাইটার ডিজাইন প্রথম দেখাতেই নজর কাড়বে। রাইডারের সুরক্ষার জন্য বাইকে গাড়ির মতো টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমও রয়েছে। বাইকের সর্বোচ্চ গতি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এমনকি ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেয় ৭.১৯ সেকেন্ড।

আরবান, ট্র্যাক, স্পোর্ট সুপার মটো রাইডিং মোড রয়েছে বাইকটির। এই মোটরসাইকেল তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ-স্ট্যান্ডার্ড, কুইকশিফটারসহ আর্সেনাল ব্ল্যাক এবং ফিউরি ইয়েলো। ভারতীয় বাজারে বাইকের এক্স-শোরুম দাম স্ট্যান্ডার্ড ২ লাখ ৮১ হাজার রুপি, আর্সেনাল ব্ল্যাক ২ লাখ ৯৮ হাজার রুপি এবং ফিউরি ইয়েলো ৩ লাখ ৫ হাজার রুপি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!