[ তথ্য প্রযুক্তি ]
বন্ধ হচ্ছে ইনস্টাগ্রামের নিউজ অ্যাপ আর্টিফ্যাক্ট
ফাইল ছবি
ইনস্টাগ্রামের দুই সহপ্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিগার নিউজ দেখার জন্য অ্যাপ চালু করেছিলেন। অ্যাপ চালুর এক বছর না পেরোতেই সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মিডিয়ামে দেয়া এক নোটে সিস্ট্রোম জানান, ফেব্রুয়ারির শেষ দিকে সংবাদ পড়ার মূল ফিচার অনলাইনকেন্দ্রিক হয়ে যাবে। তবে সেখানে কমেন্ট বা নতুন কিছু পোস্ট করার সুবিধা থাকবে না।
প্রতিষ্ঠাতা দলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার ও রেডিটের মতো লাইক, কমেন্ট ও পোস্ট দেওয়ার সুবিধা থাকায় অ্যাপটি পরিচিতি পেয়েছিল।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!