শুক্রবার রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।
সাতদিন মেয়াদের ডাটা প্যাকেজের দাম কমিয়েছে বেসরকারি ৩ অপারেটর। তিনদিন মেয়াদে আগে যে দামে যে পরিমাণ ইন্টারনেট ভলিউম দিতো অপারেটরগুলো, তার কাছাকাছি দামে সাতদিন মেয়াদে একই পরিমাণ ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এতে ৩০ শতাংশ মূল্যবৃদ্ধিকে পুনর্বিন্যাস করা হয়েছে।
.png)
তিনদিনের দামেই সাতদিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের তিনদিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাতদিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।
এর আগে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্যাকেজ কমানোর নির্দেশে অপারেটরগুলো গত ১৫ অক্টোবর ৩ ও ১৫ দিনের মেয়াদের ইন্টারনেট প্যাকেজ বাদ দেয়। সেসময় ৭ দিন, ৩০ দিন ও অনির্দিষ্ট মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়ে দেয় তারা।