ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বাজারে এলো বিশ্বের প্রথম মুভ্যাবল ওয়্যারলেস ডেস্কটপ, দাম লাখের নিচেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ৮ অক্টোবর ২০২৩
বাজারে এলো বিশ্বের প্রথম মুভ্যাবল ওয়্যারলেস ডেস্কটপ, দাম লাখের নিচেই
ছবি: সংগৃহীত

ল্যাপটপের মতো ডেস্কটপ কম্পিউটার নিয়েও এখন যেকোনো জায়গায় ভ্রমণ করা যাবে। এসে গেছে বিশ্বের প্রথম মুভ্যাবল ওয়্যারলেস ডেস্কটপ, যা বাজারে এনেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচপি।

এইচপি ইমাজিন ইভেন্টে বিশ্বের প্রথম মুভ্যাবল ওয়্যারলেস কম্পিউটার লঞ্চ করল প্রতিষ্ঠানটি, যার নাম এইচপি নেভি মুভ। এটিই বিশ্বের একমাত্র মুভ্যাবল কম্পিউটার, যা রিচার্জেবেল ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে। ব্যাগ না থাকলেও কম্পিউটারটি ক্যারি করা যাবে যেকোনো জায়গায়।

গেমিং, স্ট্রিমিংয়ের মাঝে যখন খুশি কম্পিউটারটি প্যাক করা যাবে। ল্যাপটপের সাইজের সঙ্গে ফিট হয় এমন ব্যাকপ্যাক দেওয়া হবে কম্পিউটারটির সঙ্গে। এতে ২৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন ২৫৬০x১৪৪০ পিক্সেল।

Advertisement

এ কম্পিউটারে রয়েছে একটি বিশেষ সেন্সর যার মাধ্যমে ইউজারের উপস্থিতি শনাক্ত করে সেই অনুযায়ী অডিও সিস্টেম চালু করবে। এ ফিচারের বড় সুবিধা হল কম্পিউটারটির সামনে বসে না থেকেও সেটি অ্যাক্সেস করা যাবে। বিশেষ করে গেমিং অথবা সিনেমা দেখার সময়।

এতে দেওয়া হয়েছে ১৩তম জেনারেশনের ইনটেল কোর আই-৫ প্রসেসর, যা ১৬জিবি র‍্যাম এবং ১টিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। এছাড়া একটি ইনটেল ইউনিশন চিপ রয়েছে, যার মাধ্যমে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট করে ফাইল শেয়ারিং, ফোন কল, টেক্সট ও নোটিফিকেশন পাওয়া যাবে।

কম্পিউটারটিতে দেওয়া হয়েছে ওয়াইড ভিশন ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি এআই প্রযুক্তির ইমেজ সিগন্যাল প্রসেসর। এ প্রসেসরের কাজ হলো যখনই আপনি কম্পিউটার ছেড়ে উঠবেন তৎক্ষণাৎ স্ক্রিন অফ হয়ে যাবে এবং ফিরে আসা মাত্রই স্ক্রিন অন হবে।

এর এআই প্রযুক্তি ইউজারের স্বাস্থ্য খেয়াল রাখতেও সাহায্য করবে। অর্থাৎ কম্পিউটার থেকে ঠিক কতটা দূরত্বে রেখে ব্যবহার করা উচিত এবং কতক্ষণ ব্যবহার করা উচিত তার জন্যই স্ক্রিন টাইম রিমাইন্ডার পাবেন ইউজার। এর দাম থাকছে ৮৯৯ দশমিক ৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯৮ হাজার ৭৮০ টাকা। এইচপির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে কম্পিউটারটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!