ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

পাসওয়ার্ড মনে না থাকলে যেভাবে ব্যবহার করবেন গুগল ম্যানেজার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ১০ জুন ২০২৩
পাসওয়ার্ড মনে না থাকলে যেভাবে ব্যবহার করবেন গুগল ম্যানেজার
ছবি: সংগৃহীত

অনলাইনে যে কোনো অ্যাকাউন্টে আমরা সাধারণত ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করি। সব অ্যাকাউন্টের জন্য বিভিন্ন পাসওয়ার্ড তৈরি করে রাখাটা হয় তো খুবই সহজ, কিন্তু প্রয়োজনের সময় মনে করাটা খুবই কঠিন।

দীর্ঘদিন কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার ব্যবহার না কারণেও আমরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই। তবে এবারে এই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে, এখন ক্রোম পাসওয়ার্ড ম্যানেজারের সাহায্যে আমরা সহজেই যে কোনো পাসওয়ার্ড মনে রাখতে পারব।

বার বার পাসওয়ার্ড ভুলে যাওয়ার দুশ্চিন্তা থেকে রেহাই পেতে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। এটি অটোফিল ফিচার থেকে অনেকটাই আলাদা।

Advertisement

গুগল ক্রোম পাসওয়ার্ড ম্যানেজার কী?

গুগল ক্রোম পাসওয়ার্ড ম্যানেজার পুরোনো পাসওয়ার্ড মনে রাখতেও সাহায্য করে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে সেফটি পাসওয়ার্ড তৈরি করতে পারি না। এমন পরিস্থিতিতে ডেটা হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। যে কোনো ওয়েবসাইটে লগইন করার পর একবার লগ আউট করতে ভুলে গেলে তা নিয়েও অনেক ক্ষেত্রে আমাদের বিপদে পড়তে হয়।

বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় ব্যবহারকারীরা একটি ইউনিক পাসওয়ার্ড তৈরি করে এগুলোকে সুরক্ষিত রাখতে পারেন। অনলাইনে যে কোনো সার্ভিস ব্যবহার করার সময় গুগল ক্রোম পাসওয়ার্ড ম্যানেজার এই সম্পর্কে পরামর্শ দেয়। যারা অনেকদিন আগে থেকেই অটোফিল পাসওয়ার্ড ব্যবহার করে আসছেন, তারা সহজেই এই ফিচারটিও ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে আমরা ওয়েবসাইট এবং পাসওয়ার্ডের উপরে ক্লিক করে বিভিন্ন ওয়েবসাইটে লগইন করতে পারবো।

পাসওয়ার্ড তৈরি করার সময় বেশির ভাগ মানুষই সাধারণত মোবাইল নম্বর বা কারও নাম লিখে পাসওয়ার্ড তৈরি করেন। যদি হ্যাকারদের কাছে ডেটা থাকে, তবে এই ধরনের পাসওয়ার্ড সম্পর্কে অনুমান করা খুব কঠিন কাজ নয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীরা সব ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড তৈরি করতে পারেন।

এগুলো মনে রাখতে হলে গুগল ক্রোম পাসওয়ার্ড ম্যানেজারের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে কাউকে স্মার্টফোন এবং ল্যাপটপ দেওয়ার আগে ভাবতে হবে না বা অপরিচিত কারও হাতে এগুলো স্থানান্তরিত হলেও কেউ এর অপব্যবহার করতে পারবে না।

সম্প্রতি গুগল পাসওয়ার্ড ম্যানেজারের জন্য নতুন ফিচার্স আনল গুগল।যার মধ্যে রয়েছে ডেস্কটপে শর্টকাট বাটন। গুগল ক্রোমে ডেস্কটপে নতুন শর্টকাট আইকন থাকার ফলে এবার পাসওয়ার্ড পরিবর্তন করা এবং নিজের কাজ দেখার ক্ষেত্রে আরও সুবিধা হবে। এখন আপাতত মোবাইলে পাওয়া  গেলেও খুব শীঘ্রই ডেস্কটপে আসবে এই নতুন সিস্টেম।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!