ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ব্যবহারকারীদের তথ্য বিক্রির দায়ে ফেসবুককে ১৩০ কোটি ডলার জরিমানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০:৩৬, ২২ মে ২০২৩
ব্যবহারকারীদের তথ্য বিক্রির দায়ে ফেসবুককে ১৩০ কোটি ডলার জরিমানা
ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের তথ্য চুরি করে ভালো অঙ্কের অর্থ আয় করে ফেসবুক। অনেকেই এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই করছেন। এবার সেই ব্যবহারকারীদের তথ্য মোটা অর্থে বিক্রি করার দায়ে বড় আর্থিক জরিমানার মুখে পড়তে হলে ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা-কে।

ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর ফেসবুক ব্যবহারকারীদের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির দায়ে মার্ক জাকারবার্গের মেটা-কে ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি মার্কিন ডলার শাস্তি দেওয়া হল।

ফেসবুক লগ ইনে, সাইন আপ, ব্যবহার করার সময় ইউজারদের তথ্য দিতে হয়। সঙ্গে ব্রাউজিং হিস্ট্রি থেকেও মেলে তথ্য। সেই তথ্য মোটা অর্থে বিক্রি করে ফেসবুক। এমনটা প্রমাণ হয়েছে ইইউয়ের তদন্তে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!