ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

১৮০ দেশে চালু হলো গুগলের চ্যাটবট ‘বার্ড’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ১৩ মে ২০২৩
১৮০ দেশে চালু হলো গুগলের চ্যাটবট ‘বার্ড’
ফাইল ছবি

গুগলের চ্যাটবট ‘বার্ড’ এখন ১৮০টিরও বেশি দেশে ব্যবহার করা যাচ্ছে। অ্যাক্সেসের ওয়েটিং লিস্ট বন্ধ করেছে গুগল। চ্যাটজিপিটির প্রতিদ্বন্দী হিসাবে এই চ্যাটবট বাজারে এনেছে গুগল।

এক ব্লগ পোস্টে বার্ডের শুরু হওয়ার বিষয়ে জানিয়েছে গুগল। সংস্থা জানিয়েছে, আমরা বার্ডকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তারা যাতে এটি ব্যবহার করে দেখতে পারেন এবং তাদের প্রতিক্রিয়া শেয়ার করতে পারেন, সেটাই চাই। সেই কারণেই আজ আমরা ওয়েটিং লিস্ট সরিয়ে দিচ্ছি। ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলে বার্ড শুরু হয়ে যাচ্ছে।

গুগল জানিয়েছে, শুধু ইংরাজি নয়। বার্ড জাপানি এবং কোরিয়ান ভাষাতেও ব্যবহার করা যাবে। সংস্থা শিগগিরই আরো ৪০টি ভাষার সাপোর্ট যোগ করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

বার্ড গুগলের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM), PaLM 2 দ্বারা চালিত। PaLM2 ল্যাঙ্গুয়েজ মডেলে স্যুইচ করার ফলে আগের তুলনায় আরও নির্ভুল কোডিং, গণিত সমাধান এবং যুক্তিগত দক্ষতা থাকছে নতুন বার্ডে।

বার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, https://bard.google.com থেকেই বার্ড অ্যাকসেস করতে পারবেন। পেজের নিচে ডানদিকের কোনে ‘Try me’ অপশনে ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!