বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, আমাদের ধারণার চেয়ে এই তিন মাস ভালো গেছে।
তবে আলোচিত সময়ে অ্যাপলের সব পণ্য মিলিয়ে বিক্রিবাট্টা কমেছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট আগেই আভাস দিয়েছিল, এ প্রান্তিকে আইফোন বিক্রি বাড়তে পারে। এতে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে ২ শতাংশ।
.png)
আলোচ্য সময়ে অ্যাপলের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫২ ডলার। পূর্বাভাস ছিল ১ দশমিক ৪৩ ডলার। রাজস্ব হয়েছে ৯৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। বিপরীতে পূর্বাভাস ছিল ৯২ দশমিক ৯৬ ডলার।