ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

একই নাম্বার দিয়ে চার স্মার্টফোনে চলবে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ২৬ এপ্রিল ২০২৩
একই নাম্বার দিয়ে চার স্মার্টফোনে চলবে হোয়াটসঅ্যাপ
ফাইল ফটো

ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায়ই নানা ধরনের সুবিধা নিয়ে আসছে ম্যাসেজ আদান-প্রদানের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এবার একই নাম্বার দিয়ে চার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করেছে মেটা। 

এই সুবিধা মঙ্গলবার রাত থেকে চালু হয়েছে। তবে এই সুবিধা ব্যবহারে ব্যক্তিগত তথ্য ফাঁসের সম্ভাবনা আছে কী না? এ নিয়ে উঠেছে প্রশ্ন। 

ব্যবহারকারীদের এমন প্রশ্নের উত্তরে হোয়াটসঅ্যাপ বলছে, এমন চিন্তার কোনো কারণ নেই। কারণ প্রতিটি ডিভাইসেই চ্যাট, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। 

Advertisement

মনে করুন, যে স্মার্টফোনে সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন সেটি যদি দীর্ঘদিন অচল থাকে সেক্ষেত্রে বাকি ডিভাইসগুলোতে নিজে থেকেই হোয়াটসঅ্যাপ লগ-আউট হয়ে যাবে। আবার একাধিক মোবাইলে একইসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও কোন সময়ই অন্যটি থেকে সাইন আউট করার প্রয়োজন হবে না। 

হোয়াটসঅ্যাপ মনে করছে, এতে ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীদের বেশ সুবিধা হবে। কর্মীরা একই নাম্বার ব্যবহার করে নিজেরাই ক্রেতাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন।

সম্প্রতি একাধিক নতুন ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে পোস্ট করা স্ট্যাটাস ফেসবুক স্টোরিতেও দেওয়া যাবে। পাশাপাশি নিজের নাম্বারেও মেসেজ পাঠানো যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গুগল
লিংক সফলভাবে কপি হয়েছে!