ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

‘কুইক ডিলিট’ ফিচার আসছে গুগল ক্রোমে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:০৭, ২৩ মার্চ ২০২৩
‘কুইক ডিলিট’ ফিচার আসছে গুগল ক্রোমে
ফাইল ছবি

বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজের জন্য গুগলের ক্রোম ব্রাউজার কম-বেশি সবার পছন্দ। যেসব সাইট ভিজিট করেছেন, কী কী সার্চ করেছেন ইত্যাদি তথ্য ব্রাউজারে রেকর্ড হয়ে থাকে। গোপনীয়তা বজায় রাখতে সেই তথ্য মুছে ফেলেন অনেকেই।

এক্ষেত্রে কিছু সময়ের তথ্য মুছে ফেলতে চাইলেও ব্রাউজারের সর্বশেষ এক ঘণ্টার তথ্য মুছে ফেলতে হয়। এর চেয়ে কম সময়ের তথ্য মুছে ফেলার সুবিধা না থাকায় অনেকক্ষেত্রে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এই সমস্যা সমাধানে ‘কুইক ডিলিট’ সুবিধা নিয়ে এসেছে ক্রোম ব্রাউজার।

গুগল জানায়, ‘কুইক ডিলিট’ ফিচারের মাধ্যমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ ইতিহাস মুছে ফেলা যাবে। ফলে অল্প সময়ের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস দ্রুত মুছে ফেলার সুযোগ পাচ্ছেন অ্যানড্রয়েড ব্যবহারকারীরা।

Advertisement

বর্তমানে ক্রোম ব্রাউজারে সর্বশেষ ১ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ৭ দিন, ১ মাস এবং সব সার্চ ফলাফল মুছে ফেলার সুযোগ রয়েছে। নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা এবার ১৫ মিনিটের সার্চ ইতিহাসও মুছে ফেলতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!