এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে শুধু ছবি, ভিডিও বা কিছু লিখে তা পোস্ট করা যেত। কিন্তু এবার মিলবে বাড়তি সুবিধা। এবার ভয়েস নোটও দিতে পারবেন স্ট্যাটাসে। ইতিমধ্যেই iOS ২৩.৫.৭৭ ভার্সন ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাচ্ছেন। নতুন এই ফিচার নিয়ে খুব খুশি নেটিজেনরা। যেভাবে দিনে পারবেন ভয়েস নোট:
>> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।
.png)
>> স্ট্যাটাস অপশনে ক্লিক করুন।
>> স্ক্রিনের উপরে ডানদিকে থাকা পেনসিল আইকনে ক্লিক করুন।
>> এরপরই স্ক্রিনে দেখতে পাবেন একটি মাইক্রোফোন অপশন।
>> মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করে রেকর্ড করুন যা চান। মনে রাখবেন, আপনার হাতে সময় মাত্র ৩০ সেকেন্ড।
>> রেকর্ডের পর শুনে নিতে পারবেন পুরো বিষয়টা। তারপর সেন্ড বাটনে ক্লিক করলেই ভয়েস নোট চলে যাবে আপনার স্ট্যাটাসে।
সূত্র: সংবাদ প্রতিদিন