হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনলাইনে একত্রীকরণের পরিকল্পনা থেকে ‘দ্য ফেসবুক’ নাম নিয়ে শুরু হয় ফেসবুকের যাত্রা।
মেটা জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুকে একবার হলেও প্রবেশ করেছেন। যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে দৈনিক গড় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। মূলত বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ব্যবহারকারীদের কারণেই তাদের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।
.png)
২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশি, ভারতীয় ও নাইজেরিয়ানরা সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছেন। ২০২১ সালের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফেসবুকের প্রথম মুখ হচ্ছেন বিখ্যাত অভিনেতা আল পাচিনো। ফেসবুক যখন প্রথম চালু হয় তখন এর বাইনারী কোডের পেছনে আবছাভাবে একটি মুখ দেখা যেত। সে মুখখানা আল পাচিনোরই। দশ বছর শেষে বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি ডলার! ২০০৪ সালে ফেসবুকে প্রথম অর্থ লগ্নি করে পে-প্যাল নামক ওয়েবসাইট। এর সিইও ছিলেন পিটার থিয়েল। আর প্রথম অর্থলগ্নি করা হয় ৫০ হাজার ডলার মাত্র!
ফেসবুকের জন্য ডোমেইন কিনতে প্রথম খরচ করা হয়েছিল ২ লাখ মার্কিন ডলার। জাকারবার্গের পক্ষ হতে ন্যাপস্টার নামক পডকাস্টার সাইটের কো-ফাউন্ডার শন পার্কার www.facebook.com ডোমেইনটি ক্রয় করেন।