ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ইয়াহু’র প্রশ্নোত্তরের প্ল্যাটফর্ম বন্ধ হচ্ছে

তথ্যপ্রযু‌ক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ৯ এপ্রিল ২০২১
ইয়াহু’র প্রশ্নোত্তরের প্ল্যাটফর্ম বন্ধ হচ্ছে
ছবিঃ সংগৃহীত

ওয়েব প্রশ্নোত্তরের জনপ্রিয় প্ল্যাটফর্ম 'ইয়াহু আনসারস' বন্ধ হচ্ছে আগামী ৪ মে।

গত ৫ এপ্রিল হতাশজনক এ সিদ্ধান্তের কথ‌া জানায় বিশ্বের অন্যতম বড় সার্চ ইঞ্জিন ইয়াহু। ইয়াহু আনসার ওয়েবসাইটে সার্চ বারের পর পরই দেয়া আছে একটি শর্ট নোট।

২০০৫ সালে যাত্রা শুরু করেছিল ইয়াহু আনসারস ওয়েবসাইটটি। ইয়াহু তার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ওয়েবসাইটটি চালু করলেও হুট করেই এটি বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে কার্যক্রম হিসেবে ২০ এপ্রিল থেকে রিড অনলি মুডে চলে যাবে পুরো ওয়েবসাইটটি।

৩০ জুন পর্যন্ত ব্যবহারকারীরা ও‌য়েবসাইট‌টি চালিয়ে যেতে পারবে, তবে এরপর ইয়াহু সব তথ্য মুছে ফেলবে। পাশাপাশি পরবর্তী সময়ে পুরনো কোনো ডাটা আর পাওয়া যা‌বে হবে না।

এর আগে প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করতে পারবে ব্যবহারকারীরা। সেই ক্ষেত্রে Privacy Dashboard-এ সাইন ইন করে ডাউনলোড রিকুয়েস্ট পাঠাতে হবে।

এক সময়ের সর্বোচ্চ আয়কারী এই ওয়েবসাইটটি বন্ধের কারণ হিসেবে কম জনপ্রিয়তাকেই দর্শানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!