ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:০৪, ১০ ডিসেম্বর ২০২০
মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা
ফেসবুক মেসেঞ্জারে সাময়িক সমস্যা। ছবি: সংগৃহীত

বিশ্বের নানাপ্রান্তের ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না বলে জানা গেছে। মোবাইল ফোন এবং ডেস্কটপ—উভয় সংস্করণেই ঠিকমতো বার্তা আদান-প্রদান করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল থেকেই বাংলাদেশে এ অ্যাপটি সাময়িকভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মেসেঞ্জারের এ সমস্যার সমাধান হয়নি।

বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, দক্ষিণ আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।

আরো পড়ুন: আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কারা ঝুলিয়ে রেখেছে দেখে নিন

অনেক ব্যবহারকারী এ নিয়ে মন্তব্যও করেছেন। ছবি: সংগৃহীত

এরই মধ্যে সমস্যাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারে পোস্ট করেছেন অনেকে ব্যবহারকারী। সেখানে মেসেঞ্জারের এমন সাময়িক বন্ধ হওয়ার বিষয়টি লিখেছেন তারা।

ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন, মেসেঞ্জারে মেসেজ পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া কারা অনলাইনে আছে সেটিও দেখা যাচ্ছে না।

অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ জন ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে তারা।

আরো পড়ুন: দেশের বাস-ট্রেনের সব তথ্য এখন গুগল ম্যাপসেই

এদিকে কয়েকদিন আগে মেসেঞ্জার ‘ভ্যানিশ মোড’ নামের নতুন একটি ফিচার এসেছে। এ ফিচার ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার যুক্ত হওয়ার ১০ দিন পর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘ভ্যানিশ মোড’ ফিচার এলো।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভ্যানিশ মোড’ ব্যবহার করে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে টেক্সট, ইমোজি, ছবি, ভয়েস মেসেজ, স্টিকার, জিআইএফ পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!