ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

এক দশকের মধ্যে এ বছর সর্বোচ্চ পিসি বিক্রি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮:০৮, ১০ অক্টোবর ২০২০
এক দশকের মধ্যে এ বছর সর্বোচ্চ পিসি বিক্রি
এক দশকের মধ্যে এ বছর সর্বোচ্চ পিসি বিক্রি-ফাইল ছবি।

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবের কারণে ২০২০ সাল অর্থনৈতিক বিধ্বস্তের বছর। আবার কারো কাছে অর্থনৈতিক প্রবৃদ্ধির বছরও বটে। করোনার এ ক্রান্তিলগ্নে সারাবিশ্বে বেড়েছে ইউনিট পারসোনাল কম্পিউটার বা পিসি বিক্রি। চলতি বছরের এই সময়ে ৭ কোটি ৯২ লাখ ইউনিট পারসোনাল কম্পিউটার বা পিসি বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় পিসি বিক্রির বেড়ছে ১২ দশমিক ৭ শতাংশ।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকের মধ্যে পিসি বিক্রির হার বৃদ্ধি এটাই সর্বোচ্চ। 

কয়েক বছর ধরে প্রযুক্তি প্রিয় মানুষের কাছে স্মার্টফোনও ট্যাবলেটগুলোর কদর বেড়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় বাড়িতে বসে কাজ ও পড়াশোনার জন্য ব্যক্তিগত কম্পিউটারের দিকে ঝুঁকছেন অনেকে। 

ক্যানালিসের তথ্যানুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ৫৬ লাখ ইউনিট পিসি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। এ সময় বিশ্বের বৃহত্তম পিসি নির্মাতা লেনোভো ১ কোটি ৯৩ লাখ ইউনিট পিসি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি।

মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে বিশ্বের ১০০ কোটির বেশি যন্ত্র চলছে। গত মে মাসে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানায়, উইন্ডোজ ১০ কম্পিউটারে প্রতি মাসে ৪ ট্রিলিয়ন মিনিটের বেশি সময় কাটাচ্ছেন মানুষ, যা বার্ষিক হিসাবে ৭৫ শতাংশের বেশি।

এদিকে বিশ্বের অন্য দুই বড় বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ও আইডিসি এখনো পিসি বিক্রির প্রতিবেদন প্রকাশ করেনি। গত জুলাই মাসে গার্টনার জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে (তিন মাসে এক প্রান্তিক) পিসির শিপমেন্ট বেড়েছিল ২.৮ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!