ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

বিটিসিএলের বিকল ৯ হাজার ফোন চালু হচ্ছে আজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬, ৩১ আগস্ট ২০২০
বিটিসিএলের বিকল ৯ হাজার ফোন চালু হচ্ছে আজ
ছবি- সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের আওতায় বিকল ‘৯১১’, ‘৯১২’, ‘৯১৩’ ও ‘৯১৪’ সিরিজের প্রায় ৯ হাজার টেলিফোন পুনরায় চালু হচ্ছে।

বিটিসিএল এর জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অকেজো টেলিফোনগুলোর ত্রুটি নিরসনের জন্য বিটিসিএলএর প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। কিন্তু অতি-পুরাতন ও সমস্যা জটিল হওয়ায় সমস্যা সমাধানে সময় লাগছে। তবে গ্রাহকদের সম্মতিতে সোমবার থেকে অন্য এক্সচেঞ্জের নম্বর দিয়ে টেলিফোনগুলো চালু করা হবে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল থেকে কারিগরি ত্রুটির কারণে অচল হয়ে পড়ে টেলিফোনগুলো। 

ডেইলি-বাংলাদেশ/আরএ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!