ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

অতিরিক্ত আদা খেলেই মারাত্মক ক্ষতি 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:০৩, ১৮ নভেম্বর ২০২১
অতিরিক্ত আদা খেলেই মারাত্মক ক্ষতি 
আদা। ছবি: সংগৃহীত

রান্নার স্বাদ বাড়াতে আদা অতুলনীয়। এছাড়া ভিবিন্ন রোগের মোক্ষম দাওয়াই হিসেবে ব্যবহার হয়ে থাকে আদা। বিশেষ করে শীতকালে সর্দি-কাশি, গলাব্যথা সমস্যা থেকে মুক্তি পেতে বেশিরভাগ মানুষ আদা খেয়ে থাকেন। কিন্তু জানেন কি অতিরিক্ত আদা শরীরের ক্ষতিও করতে পারে?

সম্প্রতি ‘লাইভস্ট্রং’ নামের চিকিৎসাবিজ্ঞানের জার্নালে আদার গুণাগুণ নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, পেটের গণ্ডগোল, বুকজ্বালা, বমিবমি ভাব— এ সবই হতে পারে আদার কারণে। শুধু তাই নয়, রক্তে শর্করার মাত্রা ব্যাপক ভাবে কমে যেতে পারে অতিরিক্ত আদার ফলে। কমে যেতে পারে ঘুমও।

প্রতিদিন কতটুকু আদা খাবেন

Advertisement

ওই জার্নালে আরো উল্লেখ আছে, দৈনিক ৫ গ্রাম পর্যন্ত আদা খেলে কোনো অসুবিধা নেই। কিন্তু তার বেশি খেলেই হতে পারে সব মারাত্মক বিপদ।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!