ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

গোলমরিচের যত গুণ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১
গোলমরিচের যত গুণ
ছবি: গোলমরিচ

খাবারের স্বাদ বাড়াতে রান্নায় নানান রকম মশলা ব্যবহার করা হয়ে থাকে। এরমধ্যে গোলমরিচ একটি।  ভিটামিনের দুর্দান্ত উৎস রয়েছে গোলমরিচে। তাইতো গোলমরিচ স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী।

এছাড়ার গোলমরিচে রয়েছে দস্তা, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়ামের মতো খনিজ। যা আমাদের দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অনেক কঠিন রোগ থেকে মুক্তি দেয়। 

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে গোলমরিচের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।চলুন জেনে নেয়া যাক সেগুলো- 

Advertisement

হজমে সহায়ক
গোলমরিচে রয়েছে পাইপারিন, যা পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ উদ্দীপিত করে, যা খাবারের সঠিক হজমের জন্য প্রয়োজনীয়। এটি পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া প্রতিরোধ করে।

সংক্রমণ রোধে
গোলমরিচ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং সংক্রমণের হাত থেকে সুরক্ষা দেয়।

ওজন কমায়
গোলমরিচ নিয়মিত খেলে তা বিপাকে সাহায্য করে। এটি চর্বি কমাতে সহায়তা করে। ফলে ওজন কমে। মশলায় উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস ফ্যাট কোষগুলো ভেঙে ফেলতে সহায়তা করে, ফলে দেহে উপস্থিত অতিরিক্ত ফ্যাট এবং টক্সিন থেকে মুক্তি পেতে সহজ হয়।

সর্দি-কাশি থেকে সুরক্ষা
সর্দি ও কাশি নিরাময়ে গোলমরিচ খুব কার্যকর। আধা চামচ মধু ও এক চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে খান। এটি ফ্লু ও গলাব্যথায় কাজ করবে। এছাড়া আদা, দারুচিনি ও এলাচ দিয়ে চায়ের সঙ্গে অল্প গোলমরিচ যোগ করে পান করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!