ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ ফিচার ]

অসম্ভব সুন্দর কয়েকটি লেকের কথা

সিফাত সোহা
প্রকাশিত: ২০:৫৪, ২২ আগস্ট ২০১৮
অসম্ভব সুন্দর কয়েকটি লেকের কথা

বৈচিত্র্যময় এই পৃথিবী। প্রতিনিয়ত আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা অস্বাভাবিকই বটে। মানুষ নিজের অদম্য ইচ্ছা শক্তিতে এমন কিছু কাজ করছে যা অবাক করার মতো। অফুরন্ত সৌন্দর্যের ভাণ্ডার আমাদের এই পৃথিবী। ডেইলি বাংলাদেশের আজকের আয়োজনে থাকছে বৈচিত্র্যময় পৃথিবীর অসম্ভব সুন্দর কয়েকটি লেকের কথা। যেগুলোতে সাঁতার না জেনেও পানির ওপরে থেকে পানির নিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

জেনে নিন লেকগুলো সম্পর্কে-

সাবাহ:

পৃথিবীতে এমন কিছু জায়গায় স্বচ্ছ পানি আছে যা না দেখলে বিশ্বাস করার মত না। এইগুলো এতটাই স্বচ্ছ যে এর নিচের সব কিছু পানির ওপর থেকেই দেখা যায়। সাবাহ তেমনই একটি জায়গা। এটি মালইশিয়ান স্টেট এর দক্ষিণ প্রান্তে অবস্থিত। এটি কোরাল দ্বীপ দিয়ে ঘেরা। এই স্থানটি ড্রাইভাদের জন্য সব থেকে পছন্দের একটি স্থান। আর এই পছন্দের কারণ এর নিচে থাকা বাস্তুতন্ত্রের জন্য না বা বিভিন্ন প্রজাতির মাছের জন্য না। এখানে আপনি পানির ওপর থেকেই পানির নিচের সব কিছু পরিষ্কার দেখতে পাবেন।

যদি আপনার কখনো পানির নিচে ড্রাইভ করতে ভয় হয় কিন্তু শখ থেকে থাকে তাহলে আপনি এই জায়গায় যেতে পারেন কারণ এইখানে আপনি পানির ওপরে থেকেই পানির নিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

পুপু স্প্রিংস:

এটি নিউজিল্যান্ডে অবস্থিত। বছরের বেশির ভাগ সময় বসন্তের চাদরে মাখা থাকে এই সুন্দর বৈচিত্র্যময় লেকটি। সাউথ আইল্যান্ডের ঠিক প্রান্তে এবং গোল্ডেন ব্যে এর ঠিক ওপরে অবস্থিত এই অসাধারন সুন্দর লেক। প্রকৃতির এক চমৎকার সৃষ্টি এই লেকটি। এটি প্রতি সেকেন্ডে ১৪০০ লিটার পরিষ্কার পানি নির্গত করে। মানুষ বলে এই পানি পৃথিবীর পরিস্কার পানির মধ্যে শ্রেষ্ঠ। শুধুমাত্র আন্টারটিকার গ্লাসিয়াইসি এর মোকাবিলা করার যোগ্যতা রাখে।

কিন্তু প্রথমবারের মত যখন আপনি পুপু্সপ্রিং এর পানি দেখবেন তখন পানিকে পরিষ্কার ও স্বচ্ছ পানি মনে হবে না। কারণ পুপু স্প্রিংস এর এক পাশের পানি দেখতে ব্রাউন। কিন্তু এই রঙটি পানির নিজের রঙ না। এটি পানির নিচের মাটির রঙ। অন্য প্রান্তে এই পানি এতটাই পরিষ্কার যে এর নিচের সব কিছুই পরিষ্কারভাবে দেখা যায়। ১৯৯৯ সালের একটি বৈজ্ঞানিক পরীক্ষার পরে জানা গেছে এই পানির ভিজিবিলিটি ২০০ ফিট নিচে পর্যন্ত। অর্থাৎ এই পানির ২০০ ফিট নিচে থাকা বস্তুকেও আপনি ওপর থেকে দেখতে পাবেন।

জুজাইগু ভ্যালি

জুজাইগু ভ্যালি এটি চীনে অবস্থিত। চাইনার প্রফেঞ্জেসেন এর নর্থে একটি পার্ক আছ যার নাম জুজাইগু। এটি ইউনেস্কর নাম অনুসারে ওয়ার্ল্ড হেরিটেজ রিসোর্ট। যদি আপনি কখনো এই রিসোর্টে ভিজিট করেন তবে তখনই বুঝতে পারবেন কেন এইটা ওয়ার্ল্ড হেরিটেজ রিসোর্ট। এখানকার প্রকৃতি আর পরিবেশ এতটাই সুন্দর যে কিছু সময়ের জন্য আপনি শ্বাস নিতেই ভুলে যাবেন। তবে এই জায়গায় ঘন জঙ্গল বা ল্যান্ড স্কেপ আছে বলেই এটি এতটা জনপ্রিয় না, এই পার্কটিতে ১০৮ টি লেক রয়েছে।

এই ১০৮টি লেক নিয়ে একটি গল্প প্রচলিত আছে, স্থানীয়দের মতে একদিন এক যুবতী তার প্রেমিককে একটি আয়না উপহার দেয়। কিন্তু ভাগ্য দোষে সেই আয়নাটিতে তার প্রেমিকের করা আঘাতে ভেঙ্গে যায় এবং তা ১০৮ টুকরো হয়ে যায়। আর পৌরণিক কথা অনুসারে ওই ১০৮টি টুকরো আলাদা আলাদা লেক তৈরি করে। এখানকার ঝিলের রঙ মালটি কালার। এবং প্রত্যেকটি লেকের পানির রঙ আলাদা। এবং প্রতিটি লেকই আলাদা আলাদা সৌন্দর্য বহন করছে। তাছাড়াও এই সব লেকের পানি অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার। এই লেকগুলো দেখতে সুন্দর হলেও এইখানে পানিতে গোসল করা বা মাছকে খাবার দেয়া নিষেধ। কিন্তু কিছু মানুষ রাতের আধারে এই পানিতে সাঁতার কাটতে যায় কিন্তু তারা জানেনা রাতের আঁধারে কিছু দানব ও এই পানিতে সাঁতার কাটে।

কুনিজ্ঞেসি লেক

কুনিজ্ঞেসি লেক জার্মানিতে অবস্থিত। যদি আপনার কখনো ইচ্ছা থেকে থাকে যে আপনি ভাসমান অবস্থায় নৌকা বা জাহাজের ছবি তুলবেন তাহলে একবার আস্ট্রেলিয়ার বর্ডারের কাছে অবস্থিত সাউথান বেবেরিয়ার কনাগেসি লেকে ঘুরে আসবেন। এই লেকটি জার্মানির সব থেকে পরিষ্কার লেক। ১৯০৯ থেকে এই লেকে শুধুমাত্র ইলেক্ট্রো ও লাইট ভিয়াকালি চালানো হয় যাতে এই লেকের স্বচ্ছ ও পরিষ্কার পানিকে নোংরা হওয়া থেকে বাঁচানো যায়। বিজ্ঞানীদের মতে, এই লেক শেষ আইচ এজের সময় গ্লাসিয়াস গলে তৈরি হয়েছিল। পাথরের মাঝে একটি বদ্ধ জায়গায় পানি থাকার ফলে আপনি এইখানে নিজের তৈরি করা শব্দের এক অসাধারণ ইকো ফিরে পাবেন।

এই স্থানে যাত্রা করার সময় এক অসাধারণ মিউজিক এর সাথে বোট এর ক্যাপ্টান আপনাকে জানিয়ে রাখবে শুধুমাত্র পানিতেই নয় জলাশয়ের আশেপাশে থাকা জায়গাতেও নোংরা আবর্জনা ফেলবেন না। আর এই জলাশয়ের পাশের জঙ্গলগুলো অনেক বিস্তৃত। সাধারন কোন মানুষ বোট থেকে নেমে গেলে আর এই পৃথিবীর সভ্যতার মাঝে ফিরে আসতে পারবেনা ওই বিশাল জঙ্গল থেকে। আর পুরো স্থানটিতে বোট ছাড়া কোন যানবাহনই নেই। সেই কারণেই বাধ্য মানুষের মত আপনাকে ক্যাপ্টান এর কথা মেনে চলতে হবে।

লেক মারজুয়ারি

লেক মারজুয়ারি ইউএসএ-তে অবস্থিত। কেলফোরনিয়াতে পাহাড়ে ঘেরা এই লেকের পানি অবিশ্বাস্যভাবে স্বচ্ছ ও পরিষ্কার। আপনার এটিকে দেখে আরটিফেসিয়াল মনে হতে পারে। এই লেকটি আগ্নেয়গিরির বিস্ফোরনের ফলে তৈরি হয়েছে।

এই লেকের পানি পাহারের পাথরের মধ্যে দিয়ে আসার সময় জিবাণু পরিশোধিত হয়ে যায়। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে ল্যান্ড স্কেপ বড় বড় ফটোগ্রাফারদের বিশেষ আকর্ষণ করে। স্থানীয় মানুষেরা এটিকে মাদার নেচার এর নিজের হাতের তৈরি পুল বলে এবং পানির ওপরে সূর্যের ঝলকানিকে মাদার নেচার এর উপহার মনে করেন।

ক্রেয়েটার লেক

উৎপত্তি অনুসারে এই লেক পৃথিবীর সব থেকে স্বচ্ছ ও পরিষ্কার লেক এর মধ্যে অন্যতম। এখানকার পানি এতটাই নীলাভ আর স্বচ্ছ যে আপনি ওপরে দাড়িয়ে ১৪০ ফিট নিচে পর্যন্ত দেখতে পারবেন। যদিও এই লেকের গভীরতা প্রায় ২০০০ ফিট। এই লেকটিও ভল্কানো থেকে তৈরি হয়েছিল। যে আগ্নেয়গিরিটি শেষ বারের মত বিস্ফোরণ হয়েছিল ৭৭০০ বছর আগে। তারপর কয়েক হাজার বছর ধরে বরফে ঢাকা স্থানটি বর্তমানে একটি লেকে পরিনত হয়েছে।

বিজ্ঞানীদের মতে বরফে ঢাকা ছিল স্থানটি তাই এর পানি এতটা স্বচ্ছ। শুধু তাই না এই লেকের পানি বাইরে থেকে আসেও না আবার কোথাও যায়ও না। শুধুমাত্র বৃষ্টির পানি এইখানে জমা হয়। বিজ্ঞানীদের মতে এই লেককে পানিতে পরিপূর্ণ হতে প্রায় ৭২০ বছর সময় লেগেছিল। আপনি চাইলেই এই পানিতে সাঁতার কাটতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে কয়েক মেইল হেটে বিচ পর্যন্ত যেতে হবে।

রিও সুসাওরি

এটি ব্রাজিলে অবস্থিত। যখন সাউথ অ্যামেরিকার নদীর কথা আসে তখন সবার প্রথমে অ্যামাজন নদীর কথা মনে পরে যায়। কিন্তু শুধু অ্যামাজন নদীই ল্যাটিন অ্যামেরিকার নদীদের মধ্যে একমাত্র আকর্ষণ নয়। ব্রাজিলের আইল্যান্ডে অবস্থিত সুসাওরি নদীটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি।

এটি পৃথিবীর সব থেকে পরিষ্কার নদী। যারা এই নদীটিকে স্বচক্ষে দেখেছেন তারা ভীষন সৌভাগ্যবান ব্যাক্তি। এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচের প্রায় সব কিছুই দেখা যায়। আপনি চাইলে এই নদীতে মাছের পাখনা নাড়ানোটাও দেখতে পাবেন। এইটা যতটা মজাদার ঠিক ততাই ভয়েরও। কারণ এই নদীতে প্রচুর পরিমানে কুমিরের বসবাস। যা হঠাৎ চোখে পরলে আপনি অনেক বেশি ঘাবড়ে যেতে পারেন।

তাহ লেক

এটি ইউএসএ অবস্থিত। তার মানে গঙ্গা ফড়িং এর সুপ। তাহ ইউএসএ সব প্রথম আঞ্চলিক একটা শব্দ। বর্তমান আদিবাসীরাও আজও লেকটিকে দাহয়াগা বলে ডাকে। যার অর্থ লেকের প্রান্ত। এই লেকটি ইউএসএর দ্বিতীয় গভীরতম লেক এবং এই লেকটি অন্যান্য লেকের তুলনায় অনেক বেশি ইউনিক।

এই লেকের পানি নীল ও সবুজ রঙের ঢেউ তৈরি করে, যা দেখতে সত্যিই অনেক বেশি সুন্দর। আরো অবাক করা বিষয় হল শীতকালে পানি পুরোপুরি বরফে ঢাকা থাকলেও এই পানি বরফ হয়না এবং গরমকালে এই পানি ২০ ডিগ্রী সেলসিয়াস এর বেশি গরম হয় না। সাঁতার কাটার জন্য এর টেম্পারেচার সহ্যজনক না হওয়া শর্তেও ছুটি কাটাতে আসা টুরিস্টরা এই লেকে সাঁতার কাটে। সাধারণত এশিয়ার মানুষের কাছে ওই টেম্পারেচার সহ্যজনক।

জেনি লেক

এই লেকটিও ইউএসএতে অবস্থিত। এটিও গ্লাসিয়াস থেকে উৎপন্ন হয়রছে এবং এটি সমুদ্র লেভেল থেক ৬৮০ ফিট ওপরে অবস্থিত। ১২০০০ বছর আগে এর উৎপত্তি। পৃথিবীর পরিষ্কার লেকের মধ্যে এটি একটি। এইখানে মোটর বোট চালিয়ে টুরিস্টরা এর সৌন্দর্য উপভোগ করে।

২০০৬ সালে একদল গবেষক এর পানি পরীক্ষা করেছিল কিন্তু সেখানে তারা একটুও দূষিত পদার্থ পায় নি।

ব্লু লেক

এটি নিউজিল্যান্ডে অবস্থিত। পৃথিবীর সব থেকে স্বচ্ছ লেক হল ব্লু লেক, যা নিউজিল্যান্ডের লেন্সর নেসেনাল পার্কে অবস্থিত। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে এই লেক স্বর্গ থেকে এসেছে। তাই এখানকার পানি এত স্বচ্ছ। ২০১১ সালের ন্যাশনাল অফ ওয়াটের আট্মস্ফেয়ার রিসার্চের এক গবেষণা পাওয়া তথ্য অনুসারে, এটি পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানি যা মানুষরা দেখতে পেয়েছে।

এর নিচে ২৬০ ফিট পর্যন্ত দেখা যায় এবং অবাক করা একটি বিষয় যে এটির পানি পিউরিফাইড পানি, যা যেকোনো মানুষই খেতে পারবে। এটিতে পানি প্রবেশের আগেই জীবাণু দ্বারা ফিল্টার হয়ে আসে। এটি প্রকিতির একটি অবদান বলতে পারেন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!