ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

সোনার তৈরি বাইসাইকেল, বিক্রি হবে কত দামে?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ৪ অক্টোবর ২০২৩
সোনার তৈরি বাইসাইকেল, বিক্রি হবে কত দামে?
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধাতু সোনা দিয়ে একটি ব্রিটিশ রেসিং বাইসাইকেল তৈরি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে এই সাইকেলটির প্রদর্শন করা হচ্ছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, স্বর্ণের তৈরি রেসিং সাইকেলটির দাম ১.৫ মিলিয়ন দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাড়ে চার কোটি টাকার বেশি।

বাইসাইকেলটি দুবাইতে বিক্রির জন্য রাখা হয়েছে। এটি নির্মাণ করেছে দুবাইয়ের রিয়াদ-ভিত্তিক আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি। সাইকেলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪ কেজি স্বর্ণ। এর মোট ওজন ৭ কেজি।

Advertisement

খবরে বলা হয়েছে, বাইসাইকেলটির ড্রপ হ্যান্ডেলবার থেকে চাকা পর্যন্ত এবং গিয়ার চেইনের প্রতিটি রিজসহ মাঝখানের প্রতিটি অংশ ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি।

আল রোমাইজানের চিফ ডিজিটাল অফিসার মোহাম্মদ আব্বাসি বলেন, পণ্যটির ডিজাইন ও তৈরি করতে প্রায় ২০ জন কর্মী লেগেছে।

তিনি বলেন, এটি আল রোমাইজানের প্রথম অংশ। এটি মূল্যবান ধাতুর ১৮, ২১, ২২ এবং ২৪ ক্যারেটের ভ্যারিয়েন্ট দিয়ে তৈরি করা হতে পারে।

শারজাহ এক্সপোতে সম্প্রতি অনুষ্ঠিত ওয়াচ অ্যান্ড জুয়েলারি শোতেও বাইসাইকেলটি প্রদর্শন করা হয়েছিল। সেখানে এমন বাইসাইকেল দেখে মুগ্ধ হন দর্শকরা। জানা গেছে, কোম্পানি শিগগিরই তাদের একটি ফ্ল্যাগশিপ স্টোরে সাইকেলটি প্রদর্শন করবে।

আবাসি জানান, বাইসাইকেলটি শোপিস নয়। এটি ক্রেতারা চালিয়েও দেখতে পারবেন। অনেক ক্রেতা এটির জন্য আগ্রহ দেখিয়েছেন। যে কেউ এটি কিনতে পারে।

মোহাম্মদ আব্বাসি বলেন, আমাদের পাঁচজন আগ্রহী ক্লায়েন্ট ছিল এবং আমরা একজনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি।

তিনি জানান, সাইকেলটির টায়ার, ব্রেক, সিট এবং তাদের সংশ্লিষ্ট অংশ সোনার তৈরি নয়।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!