জাপানে চাষ হয় ডেনসুকে তরমুজেক, জাপানিরা একে কালো তরমুজ নামেও ডাকেন। এই তরমুজগুলোকে আলাদা করে ওদের অনন্য চাষের প্রক্রিয়া। জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে একচেটিয়া ভাবে ভাবে ডেনসুকা তরমুজের চাষ হয়।
সাধারণ বাজারে এই তরমুজগুলো বিক্রি হয় না। রীতিমতো নিলামে তোলা হয় এই তরমুজ। নিলামে যিনি সবচেয়ে বেশি দর করবেন, তিনিই কিনে নেবেন এই মূল্যবান তরমুজ। কোভিড পর্যায়ের আগে এই তরমুজগুলো প্রায় সাড়ে ৪ লক্ষ টাকায় বিক্রি হত।
.png)
তবে কোভিডের পরে এই ফলের দাম পড়েছে। এই তরমুজের বাইরের খোসার রং সবুজ নয়, কালো হয়। এতে বীজও কম থাকে। অন্যান্য প্রজাতির তরমুজের তুলনায় এই প্রজাতির তরমুজ অনেক বেশি মিষ্টি হয়। কোভিডের পর দাম কমলেও এখনও এই প্রজাতির তরমুজ ১ লাখের উপরে বিক্রি হয়। জাপান-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই তরমুজের চাহিদা হয়েছে, তবে ফলন কম হওয়ায় দামটা অনেকটাই বেশি।