ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

রহস্যে ঘেরা ফুটপাতের হলুদ টাইলস

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২০
রহস্যে ঘেরা ফুটপাতের হলুদ টাইলস
হ্লুদ টাইলস লাগানো দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব ফুটপাত

ঢাকার সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশের ফুটপাতটি সম্প্রতি নতুন করে সাজানো হয়েছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এর একপাশে হলুদ টাইলস। তবে সাধারণ চোখে এটি সৌন্দর্যবর্ধনের জন্য মনে হলেও এর পেছনে রয়েছে একটি রহস্য। 

ফুটপাতে হলুদ টাইলসহলুদ টাইলস লাগানো এই ফুটপাতগুলো দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব। দৃষ্টিপ্রতিবন্ধীদের কথা চিন্তা করেই এই ফুটপাথ তৈরি করা হয়েছে। আরেকটু খেয়াল করলে দেখবেন এই হলুদ টাইলসে একটু উঁচু স্ট্রাইপ আছে। এতে করে একজন দৃষ্টি প্রতিবন্ধী সহজেই পা ফেলে সোজা বরাবর হেটে যেতে পারবেন। আবার ফুটপাত যেখানে ঢালু হয়েছে, সেখানে একটা টাইলসে ছয়টি গোলাকার বৃত্ত। পা ফেললে সহজেই বুঝা যায় এখানে ফুটপাত নেমে গেছে। 

রাজধানী ঢাকা শত অভিযোগের জায়গা। এরপর দিনশেষে এই শহরটির মায়ায় আমরা আটকে থাকি। প্রতিবন্ধীদের সুবিধার্থে এমন একটি পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। দেশের অন্য শহরের ফুটপাতগুলোও এমন প্রতিবন্ধীবান্ধব হোক। জনপ্রতিনিধিদের কাছে এই প্রত্যাশা।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!