শনিবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানকার চারটি কারখায় আগুন লাগে। এতে ৩ বাংলাদেশি শ্রমিক দগ্ধ হন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুইজন মারা গেছেন।
.png)
শনিবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান জানান, মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। দূতাবাসের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে। নিহত ও আহত শ্রমিকদের কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’র নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে। মরদেহ দুটি শিগগিরই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
তিনি আরো জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি দল হতাহতদের আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেছে। পরবর্তীতে সব রকমের সহযোগিতা ও তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।