ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩১, ১২ অক্টোবর ২০২৪
একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন মারা গেছেন
অভিনেতা জামাল উদ্দিন হোসেন। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার কানাডার ক্যালগিরিতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাট্যজন জামাল উদ্দিন হোসেনের শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি গত দুই সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

অভিনেতা জামাল উদ্দিন হোসেন অনেকদিন ধরে আমেরিকায় বসবাস করছিলেন। কিছুদিন আগে কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

Advertisement

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন জামাল উদ্দিন হোসেন। তিনি নাগরিক নাট্য সম্প্রদায় ছেড়ে একসময় প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। বিটিভিতে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অনেকগুলো মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন।

তার নির্দেশিত আলোচিত নাটকগুলোর মধ্যে আছে চাঁদ বণিকের পালা, খাঁচার ভিতর অচিন পাখি, রাজা রাণী, বিবি সাহেব, যুগলবন্দি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!