ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

বাংলাদেশিসহ প্রবাসী শ্রমিকদের যে সুখবর দিলো সৌদি আরব

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ১১ অক্টোবর ২০২৪
বাংলাদেশিসহ প্রবাসী শ্রমিকদের যে সুখবর দিলো সৌদি আরব
ফাইল ফটো

প্রবাসী শ্রমিকের অধিকার রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটিতে শ্রম অধিকার লঙ্ঘন এবং ভিসা প্রতারণার ফলে নিয়োগর্কতার হাতে প্রায়ই অধিকার বঞ্চিত হন বাংলাদেশিসহ প্রবাসী শ্রমিকরা। শূন্য হাতে উৎস দেশে ফিরতে বাধ্য হন তারা।

এই সমস্যা সমাধানে সৌদি শ্রম মন্ত্রণালয় নতুন বীমা ব্যবস্থা চালু করেছে। নিয়োগকর্তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে বড় অংকের জরিমানা দেওয়া হবে, যা শ্রমিকের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে মনে করছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

বুধবার সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, এই বীমা পরিষেবা শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ।

Advertisement

এই উদ্যোগের ফলে নিয়োগকর্তা এবং কর্মচারীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই বীমা ব্যবস্থা অনুযায়ী, কর্মীদের বেতন প্রদানের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাধ্যবাধকতা পূরণ করতে হবে। যদি কোনো কোম্পানি বা নিয়োগকর্তা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, তবে শ্রমিকদের মজুরি ছয় মাস পর্যন্ত বীমার আওতায় কাভার করা হবে, যার সর্বোচ্চ ক্ষতিপূরণ ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল।

এছাড়া যেসব শ্রমিক দেশে ফিরে যেতে চান, তাদের জন্য এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত ভ্রমণ টিকিটের ব্যবস্থা থাকবে।

প্রবাসীরা মনে করছেন, এই নতুন বীমা তাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি তাদের কর্মস্থলকে আরো নিরাপদ করে তুলবে।

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!