ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লেবাননে আটকে থাকা প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ৯ অক্টোবর ২০২৪
লেবাননে আটকে থাকা প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ
ফাইল ফটো

যুদ্ধ বিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবর্তনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই মধ্যে পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুম প্লাটফর্মে মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের মিশন প্রধানরা যুক্ত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পররাষ্ট্র সচিব সেখানে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

এছাড়া দূতাবাস থেকে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের তালিকাভুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় এক হাজার অভিবাসী কর্মী দেশে ফিরতে ইচ্ছুক। সরকার প্রত্যাবাসনে ইচ্ছুক সব বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!