ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শাহজালালে প্রবাসীদের জন্য স্বল্পমূল্যে মিলবে খাবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ৮ অক্টোবর ২০২৪
শাহজালালে প্রবাসীদের জন্য স্বল্পমূল্যে মিলবে খাবার
ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য কাজ করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রবাসীদের আরো সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এ কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া।

মঙ্গলবার বেবিচক সদরদফতরে এভিয়েশন এবং পর্যটন খাতের সাংবাদিক সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণক্ষমতার থেকেও অনেক বেশি পরিমাণ যাত্রীর চাপ সামাল দিতে হচ্ছে। বিমানবন্দরের সেবা বৃদ্ধিতে বেবিচক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নতুন আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেগুলোর কার্যক্রম চলমান।

Advertisement

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে প্রবাসী যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের বিশ্রাম নেয়া এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার, সহ-সভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!