ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত ৭

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ১১ জুলাই ২০২৪
কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত ৭
ফাইল ফটো

কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশিসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত বাকি ৫ জন ভারতীয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার সেভেনথ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বাংলাদেশি হলেন- কুমিল্লার আলী হোসেনের ছেলে মো. হাসান, ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোতালিবের ছেলে মো. জামাল মিয়া।

Advertisement

নিহত ভারতীয়রা হলেন- বিহারি লাল, বক্কর সিং, বিক্রম সিং, দেবেন্দর সিং এবং রাজ কুমার কৃষ্ণস্বামী।

এ দুর্ঘটনায় আহত সুরেন্দ্রন, বিনু মনোহরন এবং গুরুচরণ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগীরা একটি মিনি ভ্যানে কর্মস্থল থেকে ফিরছিলেন। এ সময় অন্য একটি গাড়ির ধাক্কায় তাদের ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেভেনথ রিং রোডের আবদুল্লাহ আল মোবারক এলাকায় সেতুর ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!