বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশে দক্ষিণে যাওয়ার পথে মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে বাসটির। এতে প্রায় ২০ মিটার পর্যন্ত ট্রাকটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাস এবং ট্রাকের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে।
দেশটির পুলিশ কর্মকর্তা অ্যান্টোনিও পালাটাও জানান, একই পরিবারের ১৪ জন সদস্য নিয়ে টয়োটা হাইলাক্স মডেলের ট্রাকটি হাইওয়ে দিয়ে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকযাত্রীর সব সদস্য নিহত হয়েও বাসের সব যাত্রীই অক্ষত ছিলেন।
.png)
উদ্ধারকর্মীরা জানান, যাত্রীবাহী বাসটির চালক ও হেলপার গুরুতর আহত হলেও এর ২৩ জন যাত্রীর সবাই অক্ষত আছেন।