ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

১৬ বাংলাদেশিকে জরুরি ভিত্তিতে সৌদি আরব ত্যাগের নির্দেশ

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ২০ মার্চ ২০২৪
১৬ বাংলাদেশিকে জরুরি ভিত্তিতে সৌদি আরব ত্যাগের নির্দেশ
ফাইল ফটো

ভিসা জটিলতার কারণে ১৬ বাংলাদেশি প্রবাসীকে দ্রুত সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এ নির্দেশ দিয়েছে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশি ঐ ১৬ জনের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দূতাবাস লেবার অফিস ও ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে দীর্ঘদিন ফলোআপ করার পর এক্সিট ভিসা গ্রহণ করে। আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় তাদের উল্লিখিত ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আবশ্যিকভাবে সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নির্দেশনা অমান্য করলে তাদের জরিমানাসহ বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সৌদি আরব
লিংক সফলভাবে কপি হয়েছে!