ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ১৯ জুলাই ২০২৩
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
নিহত রমিম উদ্দিন আহমেদ- ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে এক  বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সঙ্গে থাকা গাড়ি ও টাকা ছিনতাইয়ের জন্য তার মাথায় গুলি করেছিল সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রমিম উদ্দিন আহমেদ চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া এলাকার শামসুদ্দিন আহমেদের ছেলে।

জানা গেছে, গ্যাস স্টেশনে কাজ করছিলেন রমিম। এ সময় বাইরে দাঁড় করানো তার গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামে ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ।

Advertisement

নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ২০১৬ সালে আমার খালার সঙ্গে যুক্তরাষ্ট্রে যায় রমিম। সে স্থানীয় একটি কলেজে কম্পিউটার সাইন্সের ওপর পড়ালেখা করার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে চাকরি করতো। মঙ্গলবার একদল স্থানীয় সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করেছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ মামলা করেছে। লাশ এখনো আমার স্বজনরা বুঝে পায়নি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হলে দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!