ইতালির বার্তা সংস্থা আনসা এক প্রতিবেদনে জানায়, বুধবার রাতে কোনো উদ্ধার অভিযান ছাড়াই বেশকিছু নৌকা লাম্পেদুসায় পৌঁছাতে সক্ষম হয়েছে। আর কোনো কোনো নৌকায় আসা অভিবাসীদের উপকূল থেকে উদ্ধার করা হয়েছে।
এর আগে, বুধবার সারাদিনে এক হাজার ২০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসায় এসে পৌঁছান। ফলে সব মিলিয়ে একদিনে দ্বীপটিতে আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা প্রায় দুই হাজারে ঠেকেছে।
.png)
আনসা জানায়, ১৪টি নৌকার মধ্যে ১০টি নৌকা তিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূল ছেড়ে এসেছে। একটি নৌকা এসেছে তিউনিশিয়ার আরেক উপকূল কেরকেনা থেকে। অপর তিনটি নৌকা লিবিয়া থেকে ছেড়ে এসেছে।
তবে এ ৭০০ জন অভিবাসনপ্রত্যাশীর জাতীয়তা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের সবাইকে দ্বীপের একটি অভ্যর্থনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ৪০০ জনের ধারণক্ষমতা সম্পন্ন সেই আশ্রয়শিবিরে এখন উপচেপড়া ভিড়।
এদিকে সপ্তাহ দুয়েক আগে, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে গ্রিস উপকূলে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনায় শত শত মানুষ নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন।