মরুভূমিতে আটকে পড়া প্রায় সাড়ে ৪ হাজারের বেশি অভিবাসী চরম মানবেতর জীবনযাপন করছেন। সাহারা মরুভূমিতে আটকা এই অভিবাসীদের অধিকাংশই মালি, গিনি এবং আইভোরি কোস্টের নাগরিক। তবে তাদের মধ্যে সিরীয়, এমনকি বাংলাদেশিও রয়েছেন।
এক এলাকায় প্রবেশ করার জন্য তারা ১৫ কিলোমিটার বর্জ্যভূমিজুড়ে হাঁটছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত একটি ট্রানজিট কেন্দ্রে ওই অভিবাসীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে।
.png)
আরো পড়ুন>> মিয়ানমারে ভয়াবহ সংঘর্ষ, থাইল্যান্ডে পালাচ্ছেন বাসিন্দারা
সেখানে পৌঁছানো অভিবাসীদের মাত্র এক তৃতীয়াংশ কোনো রকমে ঠাঁই দিতে পেরেছে সংস্থাটি। এলাকাটিতে খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়া সূর্যের কড়া তাপ থেকে রক্ষা পাওয়ার মতো যথাযথ আশ্রয়ের ব্যবস্থাও নেই সেখানে।
৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মধ্যে হাজার হাজার মানুষ ছায়া খুঁজছেন। অভিবাসীরা বলছেন, আলজেরিয়ায় তাদের সম্পত্তি দখল করা হয়েছে। ইউরোপে নতুন জীবনের আশায় তারা এই মরুভূমি পাড়ি দেয়ার চেষ্টা করছেন। এছাড়া বাড়িতে ফিরে যাওয়ার জন্য পরিবহনের খরচ কিংবা স্বজনদের সাথে ফোনে কথা বলার মতো অর্থও নেই তাদের কাছে।
এমন অবস্থায় এই অভিবাসীরা বিভিন্ন কষ্টের মধ্যে জীবন-যাপন করছে। তাদের এই পথে ইউরোপ যাওয়ার প্রচেষ্টা প্রায় অসম্ভব। তবুও তাদের ইউরোপ যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র: এএফপি