রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সাপ্তাহিক মাহরুজ লটারিতে বিজয়ী বাংলাদেশির নাম মোহাম্মদ। তার র্যাফেল আইডি নম্বর- ৩২২৮৪৪৫৬।
.png)
মাহরুজ লটারির ১২১তম পর্ব ছিল এটি। এতে ১ হাজার ৬৩ জন অংশগ্রহণকারী ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম প্রাইজমানি ঘরে নিয়ে গেছেন। তবে এর মধ্যে সপ্তাহিক লটারিতে একজনই কোটিপতি হন। এই সপ্তাহে ভাগ্য খোলে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদের।
এছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামে এক ব্যক্তি।