ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রবাসী বাংলাদেশিদের অনুদান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রবাসী বাংলাদেশিদের অনুদান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএলএ) তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ অনুদান দিয়েছে।

প্রবাসী সমিতির সভাপতি সৈয়দ এম হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাকসুদা ইয়াসমিন, জায়েদুল মাহমুদ জামি, রাবেয়া জাহিদ, ড. মোহাম্মদ সিরাজুল্লাহ, জিল্লুর রহমান নিরু প্রমুখ।

সমিতির নেতারা প্রস্তাবিত অনুদান বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সব সদস্য ও অ-সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!