ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২০
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন
নিহত বেল্লাল হোসেন - ডেইলি বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় ফ্রী স্টেট প্রদেশের বেথোলি নামক এলাকায় ডাকাতদের ছুরিকাঘাতে বেল্লাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত দল দোকানের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে বেল্লালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তারা দোকানের মালামাল ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বেল্লাল হোসেন নিহত হন। 

নিহত বেল্লাল হোসেন নোয়াখালী বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের দৌলতপুরের তোফায়েল আহমেদের ছেলে।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!