ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সন্তান নেওয়ার পরিকল্পনার কথা জানালেন অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ৮ জানুয়ারি ২০২৫
সন্তান নেওয়ার পরিকল্পনার কথা জানালেন অনন্যা পাণ্ডে
ফাইল ছবি

একের পর এক সিনেমা, ওয়েব সিরিজে কাজ করছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বলা যায়, এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্য এখন সবচেয়ে ব্যস্ত তিনি। তবে নেটিজেনদের অভিযোগ তারকা সন্তান হওয়ার সুবাদে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।

আদিত্যের সঙ্গে ব্রেকআপের পর থেকে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িছেন অনন্যা। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতেও তাদের দু’জনকে একসঙ্গে দেখা গেছে এবং সেখান থেকেই তাদের ডেটিংয়ের গুঞ্জন শুরু হয়।

এবার এক সাক্ষাৎকার বিয়ে ও সন্তান নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান এ প্রশ্ন করা হলে অনন্যার ভাষ্য, ‘এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে সুখী বিবাহিত জীবনে দেখতে চাই। আমার নিজস্ব বাড়ি প্রয়োজন, সন্তান নেওয়ার পরিকল্পনাও রয়েছে।’

Advertisement

অনন্যা কাজের পরিসর সম্পর্কে বলেন, ‘এই মুহূর্তে আমি পুরোপুরি কাজের দিকে মনোনিবেশ করছি এবং আমার কাজেও উন্নতি করেছি।’

প্রসঙ্গত, ২০১৯ সালে মাত্র ২১ বছর বয়সে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার ২’-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন অনন্যা। এ সিনেমায় টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া ছিলেন সহ অভিনেতা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!