সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে আদিত্য-অনন্যার রোমাঞ্চকর মুহূর্তের ছবি। ছবিগুলোতে দেখা যায়, লিসবনের রাস্তায় একান্তে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন আদিত্য ও অনন্যা।
অভিনেতার বাহুডোরে আবদ্ধ অনন্যা, দেখছেন লিসবনের প্রাকৃতিক সৌন্দর্য্য। পর্তুগালে কিছু অনুরাগীদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তোলেন এই জুটি। এ সময় অনন্যার পরনে ছিল একটি কালো স্ট্র্যাপি ম্যাক্সি ড্রেস। মাথায় চুল তুলে খোঁপা করা।
.png)
অন্যদিকে আদিত্য রায় কাপুরকে দেখা গেছে গ্রে কালারের একটি টি-শার্ট ও কালো শর্টসে। নিজেদের একান্ত সময় যেন বেশ উপভোগ করছেন এই দুই তারকা।
জানা গেছে, বর্তমানে স্পেনে রয়েছেন তারা। লিসবনে একটি কনসার্টে গিয়েছিলেন দুজনে। আর সেখানেই ক্যামেরায় ধরা পড়েন আদিত্য-অনন্যা।
সর্বশেষ অভিনেত্রী কৃতী শ্যাননের দীপাবলির অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল আদিত্য-অনন্যাকে। মূলত সেই থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নেটিজেনদের জল্পনার শুরু।