ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কারিশমাকে বন্ধুর বিছানায় যেতে জোর করেন সাবেক স্বামী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২৯ ডিসেম্বর ২০২৪
কারিশমাকে বন্ধুর বিছানায় যেতে জোর করেন সাবেক স্বামী!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। নব্বই দশকের এই অভিনেত্রীর ক্যারিয়ার ঠিক যতটা বর্ণিল, ব্যক্তিগত জীবনও ততটাই সমালোচনায় ভরপুর।

দীর্ঘদিন অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে থাকার পর বিয়ে পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু শেষমেশ আর সাত পাকে বাঁধা পড়েননি তারা। শোনা যায়, কারিশমার মায়ের আস্থা ছিল না অভিষেকের ওপর। সে কারণেই বাগদান হলেও জোর করেই বিয়ে ভেঙে দেন।

পরবর্তীতে ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন কারিশমা। কিন্তু অভিনেত্রীর সে সংসার সুখের হয়নি। স্বামী এবং শ্বশুরবাড়ি নির্যাতন সহ্য না করতে পেরে দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন তারা।

Advertisement

২০১৬ সালে স্বামীর বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন কারিশমা। অভিনেত্রীর অভিযোগ করেন— সঞ্জয়ের সঙ্গে সে সময় হানিমুনে ছিলেন তিনি। সেখানে আচমকাই সঞ্জয়ের কিছু বন্ধু হাজির হন। স্ত্রীকে বাজি রাখেন সঞ্জয়।

জানা গেছে, বাজি হারতেই প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতেও এতটুকু সংকোচবোধ হয়নি তার। কারিশমাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানায় যেতে জোর করেন সঞ্জয়। তবে কারিশমা রাজি হননি। প্রতিবাদ করতেই অভিনেত্রীকে মারধর করেন তার স্বামী।

অন্যদিকে সঞ্জয় অভিযোগ করেছিলেন, কারিশমা নাকি কোনোদিন তাকে ভালোবাসেনি। স্রেফ টাকার জন্য বিয়ে করেছিলেন। কারিশমা চুপ থাকেননি। জানিয়েছিলেন, তিনি তখন অন্তঃসত্ত্বা। শাশুড়ির আনা এক পোশাক অভিনেত্রীর শরীরে কিছুতেই ফিট হচ্ছিল না। সে সময় স্বামী সঞ্জয়কে তার গায়ে হাত তুলতে বলেন শাশুড়ি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!